নাম: শামসুর রাহমান।
জন্ম পরিচয়
জন্মতারিখ : ২৪ অক্টোবর, ১৯২৯ খ্রিস্টাব্দ। জন্মস্থান : মাহুতটুলীব, ঢাকা। পৈতৃক নিবাস : পাড়াতলী গ্রাম, রায়পুরা, নরসিংদী।
পিতার নাম : মোখলেসুর রহমান চৌধুরী। মাতার নাম : আমেনা খাতুন।
শিক্ষাজীবন
মাধ্যমিক : পোগোজ স্কুল (১৯৪৫), ঢাকা। উচ্চ মাধ্যমিক : ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (১৯৪৭)। উচ্চতর : বিএ (অনার্স), এমএ (ইংরেজি); ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেশা সাংবাদিকতা। সম্পাদক : দৈনিক বাংলা। সভাপতি : বাংলা একাডেমি।
সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থ : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার,আদিগন্ত নগ্ন পদধ্বনি, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, আমি অনাহারি, দেশদ্রোহী হতে ইচ্ছে করে,বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণদের হাড়, মানব হৃদয়ে নৈবদ্য সাজাই, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি উল্লেখযোগ্য।
উপন্যাস : অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায়। প্রবন্ধ : আমৃত্যু তাঁর জীবনানন্দ। শিশুতোষ : এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া।
অনুবাদ : ফ্রস্টের কবিতা, হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ।
সম্পাদনা : হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা।
পুরস্কার ও সম্মাননা: আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯১)।
মৃত্যু: ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দ।