নাম : সুফিয়া কামাল।
জন্ম তারিখ : ২০শে জুন, ১৯১১ সাল। জন্মস্থান : শায়েস্তাবাদ, বরিশাল।
পৈতৃক নিবাস : কুমিল্লা। পিতার নাম : সৈয়দ আবদুল বারী। মাতার নাম : সাবেরা বেগম।
শিক্ষাজীবন : অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত।
কর্মজীবন : বাংলা ভাষা চর্চায় তিনি গভীর অনুরাগী ছিলেন। কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হন।
সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ : সাঁঝের মায়া; মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ, প্রশস্তি ও প্রার্থনা।
গল্পগ্রন্থ : কেয়ার কাঁটা। ভ্রমণকাহিনি : সোভিয়েতের দিনগুলি। স্মৃতিকথা : একাত্তরের ডায়েরী। শিশুতোষ গ্রন্থ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে।
পুরস্কার ও সম্মাননা : বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, Women's Federation for World Peace Crest, নাসির উদ্দীন স্বর্ণপদক, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, মুক্তধারা সাহিত্য পুরস্কার।
জীবনাবসান : ২০শে নভেম্বর, ১৯৯৯ সাল, ঢাকায়।